বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

৫০ হাজার ইয়াবাসহ এক মিয়ানমার নাগরিক আটক

রূপান্তর ডেস্ক
আপডেট মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭:২০ অপরাহ্ন

টেকনাফে মাদকের চালান নিয়ে অনুপ্রবেশকালে মো. আয়াত উল্লাহ (২৬) নামে এক মায়ানমার যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক যুবক
মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার ডেইল পাড়ার মৃত কাদির হোছনের ছেলে।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতের প্রথম প্রহরে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয় বলে জানান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে ৭’শ গজ পূর্বদিকে মির্জারজোড়া এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসার খবরে টেকনাফ বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঘটনাস্থলে গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে বেড়ীবাঁধের আঁড় নিয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে নাফ নদী পার হয়ে একটি পোটলা হাতে নিয়ে মির্জার জোড়া এলাকার দিকে আসতে দেখে। ওই ব্যক্তির গতিবিধি সন্দেহ হওয়ায় কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল তাকে ঘেরাও করে আটক করতে সক্ষম হয়। পরে ওই ব্যক্তির হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক আসামীকে জব্দকৃত ইয়াবাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫