মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১ আগস্ট ৬ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে কক্সবাজার জেলা

অনলাইন ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১১:১০ অপরাহ্ন

আগামী ১ আগস্ট (শুক্রবার) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজার ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) জাতীয় গ্রিডের ১৩২ কেভি ট্রান্সমিশন লাইনে জরুরি কাজের কারণে এ শাটডাউন কার্যক্রম নেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) পিজিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।

পিজিসিবি সূত্রে জানা গেছে, ‘পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্তন ও ক্ষমতাবৃদ্ধি’ প্রকল্পের আওতায় দোহাজারী–শিকলবাহা ১৩২ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের সার্কিট–১ ও সার্কিট–২ বন্ধ রাখা হবে। লাইনের LILO অংশ নতুনভাবে নির্মিত পটিয়া ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এই শাটডাউন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, নির্ধারিত সময়ের পরেও গ্রাহক প্রান্তে (লোড সাইড) বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে অতিরিক্ত ১-২ ঘণ্টা সময় লাগতে পারে। ফলে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময় কক্সবাজার জেলা ও আশপাশের এলাকায় গ্রাহকদের বিকল্প ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫