বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১০৫ কোটি মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

রূপান্তর ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

মহেশখালীতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১ শত ৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ আগস্ট দুপুর ১২টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী ও পুলিশের সমন্বয়ে কক্সবাজারের মহেশখালী থানাধীন কুতুবজুম তাজিয়া কাটা সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় একটি বাড়ি তল্লাশি করে প্রায় ১০৫ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লক্ষ মিটার বিদেশি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জনসম্মুখে বিনষ্ট করা হয়।

মৎস্য সম্পদ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫