মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পেকুয়ার যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১:০৬ অপরাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়া এলাকার যুবক সাকিব মিয়া (২৩) নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের মাহিল শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাকিব মিয়া মহুরী পাড়ার মৃত মোস্তাফিজুর রহমানের চতুর্থ সন্তান। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সাকিবের বড় ভাই সাঈদুর রহমান মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, সাকিব গত ৬ই জুন সৌদি আরব গিয়েছিলেন। সেখানে তিনি ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছিলেন। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে গাড়ি চালানোর সময় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মারা যান। ওই ঘটনায় আমার এক মামাতো ভাই আহত হয়েছে।
সাকিবের মৃত্যুর খবর তার নিজ গ্রাম মহুরী পাড়ায় পৌঁছানো মাত্রই সেখানে শোকের মাতম শুরু হয়। পরিবারের সদস্যরা বর্তমানে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এই শোকাবহ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর বিষাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫