মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

ফের সাগরে মাছ শিকারের সময় ৩টি ফিশিং বোটসহ ১৮ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেলো আরাকান আর্মি

মোঃ শাহীন, টেকনাফ
আপডেট সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৪ অপরাহ্ন

সেন্টমার্টিন বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিমে বাদর হাচা নামক সাগরে মাছ শিকারের সময় তিনটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বর্তমানে ফিশিং বোট তিনটি মিয়ানমার অভ্যন্তরে নাইক্ষ্যংদিয়া নামক পাতনজা ঘাটিতে রয়েছে।

আরাকান আর্মির হেফাজতে থাকা জেলেরা , সেন্টমার্টিন গলাচিপা ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দার আবু তাহের মাঝি, মনি উল্লাহ, রহমত উল্লাহ, আবু বক্কর, সৈয়দ উল্লাহ, রফিক, আবছার মাঝি, মোঃ তাহের, মতলব, হাফেজ আহমদ, মোঃ আমিন, সালা উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর মাঝি, আব্দুর রহিম, মোঃ আলম, সাব্বির, তৈয়ুব।

৩১ আগস্ট সকাল ৬ টায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমে সাগর থেকে তিনটি বোটসহ ১৮ জন জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।সেন্টমার্টিন ৭ নং ওয়ার্ড গলাচীপা এলাকার বাসিন্দার আবছার, আবু তাহের ও আলমগীর এর মালিকানাধীন ফিশিং বোট বলে জানা।

সেন্টমার্টিন ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আজিজ, গতকাল সকাল ৬ টায় সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণের পূর্বে বাংলাদেশ জলসীমানায় বাদর হাচা নামক সাগরে মাছ শিকারে সময় মিয়ানমার আরাকান আর্মি দুইটি স্পিড করে তিনটি ফিশিং বোট সহ ১৮ জন জেলেকে ধরে নিয়ে যায়। সোমবার সকাল ৭ টায় তিনটি ফিশিং বোটসহ জেলেদের ধরে নিয়ে যাওয়া বিষয়টি ঘাটে ফিরে আসা জেলেদের কাজ জানতে পারি।

তিনি বলেন, ধরে নিয়ে যাওয়া ফিশিং বোট তিনটি সেন্টমার্টিন গলাচিপা নৌঘাটের। প্রাথমিকভাবে জানতে পারি আরাকান আর্মির হেফাজতে থাকা জেলেরা গলাচিপা এলাকার বাসিন্দার বলে। বিষয়টি কোস্টগার্ড, বিজিবি, পুলিশকে অবগত করা হয়েছে।

উল্লেখ্য, আগস্ট মাসের ৫ তারিখ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকার আর্মি। আটক জেলেদের এখনও ছেড়ে দেয়নি মিয়ানমার আরাকান আর্মি‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫