মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৪ বাংলাদেশিকে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

রূপান্তর ডেস্ক
আপডেট শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ২:৫৭ অপরাহ্ন

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিভিন্ন সময়ে মাইন বিস্ফোরণে আহত চার বাংলাদেশিকে আর্থিক সহায়তা প্রদান করেছে ৩৪ বিজিবি।
শুক্রবার (১৮ জুলাই) সকালে এ সহায়তা প্রদান করা হয় বলে নিশ্চিত করেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

তিনি জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশিরা জীবিকা নির্বাহের তাগিদে বিভিন্ন সময়ে শূন্য লাইন এলাকায় জমিতে চাষাবাদ, গরু চরানো, বাঁশ ও লাকড়ি সংগ্রহের জন্য গমন করলে মিয়ানমার কর্তৃক পুঁতে রাখা মাইন বিস্ফোরণের আঘাতে আহত হচ্ছে। এমতাবস্থায় আহত চার বাংলাদেশিকে ব্যাটালিয়নের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সহায়তা পাওয়া বাংলাদেশিরা হলো- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বালুখালী ইউপির তুমব্রু ফকিরা ঘোনার হাবিবুর রহমানের ছেলে মো. সোনা মিয়া (১৮), তুমব্রু হাসপাতাল পাড়ার মৃত আবুল হোসেন এর ছেলে
মো. আবু তাহের (২৮), উখিয়ার তুলাতলী এলাকার মো. এস আলমের ছেলে
মো. করিম হোসেন (২০) এবং একই এলাকার সিরাজ মিয়ার ছেলে মো. মনছুর আলম (৩০)।

তিনি আরও জানান, বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে মাইন বিস্ফোরণে/বিভিন্ন দুর্ঘটনায় আহত ও গরিব দুঃস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫