মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সীমান্তে ফের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
আপডেট রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়েছে।

রবিবার বেলা ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানান, নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাশরুরুল হক।

আহত মোহাম্মদ হোসেন (৩৩) উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার বাঁচা মিয়ার ছেলে।

বিজিবি সহ স্থানীয়দের বরাতে মাশরুরুল হক বলেন, সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে নিকুছড়ি এলাকার বনে মোহাম্মদ হোসেন সহ আরও ২/৩ জন বাঁশ কাটতে যান। এক পর্যায়ে তারা ওই এলাকার ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি মিয়ানমার অভ্যন্তরে ঢুকে পড়েন। এসময় আকস্মিক বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ হোসেনের বাম পায়ের গোড়ালি হাঁটু পর্যন্ত সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওসি বলেন, ঘটনাস্থলে সঙ্গে থাকা উপস্থিত লোকজন মোহাম্মদ হোসনকে উদ্ধার করে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসে। এসময় অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

এই নিয়ে এক মাসে একই সীমান্ত এলাকায় অন্তত ৯ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫