বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সীমান্তের ওপারে আবারও গোলাগুলি

অনলাইন ডেস্ক
আপডেট শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের বিপরীতে মিয়ানমার অংশে সে দেশের দুই বিদ্রোহী গোষ্ঠীর মাঝে ঘন্টা ব্যাপী শতাধিক রাউন্ড গোলাগুলি হয়েছে। এসম গুলির শব্দে কেঁপে উঠে বাংলাদেশের কয়েকটি গ্রাম।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সেয়া ৬ টার মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন এ তথ্য জানিয়েছেন।
সীমান্তের বসবাসকারী, আবদুচ্ছালাম, ছৈয়দ নূর ও গুরা মিয়া জানান, বিকেল ৫ টা থেকে সোয়া ৬ টা পর্যন্ত তারা গুলির আওয়াজ শুনেন। এতে কেঁপে উঠে জামছড়ি, সাপমারা ঝিরিসহ কয়েকটি পাড়া গ্রাম।
একাধিক বিশ্বস্থ সূত্র দাবী করেছে, মিয়ানমারের স্বশস্ত্র বিদ্রোহী গোষ্টি আরকান আর্মি ও অপর বিদ্রোহী গোষ্ঠী আরএসও (রোহিঙ্গা সলিডারিটি অগর্নািজেশন) এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

৪৪ নং সীমান্ত পিলার এলাকায় অবস্থানরত স্থানীয় শিক্ষক মোঃ আইয়ুব জানান, মিয়ানমারের অল্প ভিতর থেকে পরপর ১৭ রাউন্ড গুলি বিকট আওয়াজ প্রথমে তিনি শুনেছেন।
জামছড়ি এলাকার ছৈয়দ আলম জানান, তিনি ৪৫ মিনিটের মধ্যে পরপর এবং থেমে থেমে শতাধিক রাউন্ডের উপরে গুলাগুলির শব্দ তিনি শুনেছেন। সীমান্ত এলাকার অনেকেই এভাবে এ গোলাগুলির শব্দ শুনেছেন।

এ বিষয়ে এই সীমান্তের দায়িত্বরত
১১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল এস এম কপিল উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোন মন্তব্য করেননি। এছাড়া ৩০ বিজিবি ও ৩৪ বিজিবির সাথেও যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫