মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সালাউদ্দিনের কথা রাখলেন উপদেষ্টা মাহফুজ!

অনলাইন ডেস্ক
আপডেট মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ভেরিফাইড ফেইসবুক একাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সেখানে তিনি লিখেন- “১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে!”

ঠিক ২৫ মিনিট পর তিনি ওই স্ট্যাটাস সম্পাদনা করে নিচে আরেকটি লাইন যুক্ত করে দেন। এতে তিনি লিখেন- “তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।”

স্ট্যাটাসটি এর মধ্যেই কয়েক হাজার শেয়ার ও রিয়েক্ট ভুক্ত হয়।

কিন্তু এরমধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। সাংবাদিকরা তাঁকে উপদেষ্টা মাহফুজের স্ট্যাটাসের কথা জানিয়ে প্রশ্ন ছুঁড়েন- এমন কিছুর আভাস বিএনপি পাচ্ছেন কিনা?

উত্তরে সালাউদ্দিন আহমেদ মুখে হাসি নিয়ে বলেন, “আমি মনে করি, মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পর সেটা আবার ডিলিট করবেন উনার কথা মাফিক। এ বিষয়ে আর কোনো বক্তব্য নাই। ধন্যবাদ।”

এরপর ঠিকই ঘন্টাখানেক পর থেকে উপদেষ্টা মাহফুজ আলমের সেই স্ট্যাটাস আর দেখা যায়নি।

তবে নেট দুনিয়ায় উপদেষ্টার সেই স্ট্যাটাসের স্ক্রিনশট ও সালাউদ্দিনের বক্তব্য দুইটি ঘুরতে থাকে। নেটিজেনরা অনেকে বিষয়টি নিয়ে রাজনৈতিক মিমও তৈরি করছেন। কেউ কেউ বলছেন- সালাউদ্দিনের কথা রাখলেন মাহফুজ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫