বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
আপডেট সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ন

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীরপ্রতীকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সকালে চট্টগ্রাম ক্লাবের গেস্টহাউস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল রোববার (৩ আগস্ট) বিকেলে বিমানের একটি ফ্লাইটে তিনি চট্টগ্রামে এসেছিলেন।

সকালে নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার আগে এক সেনাসদস্য তাকে ডাকতে গেলে রুম থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা খুলে ভেতরে প্রবেশ করা হয়। সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামের চিকিৎসকদের একটি দল চট্টগ্রাম ক্লাবে এসে সাবেক সেনাপ্রধানের পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তাঁরা সাবেক সেনাপ্রধানকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মো. আলমগীর বলেন, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীরপ্রতীক চট্টগ্রাম ক্লাবে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেছেন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি চট্টগ্রামে এসেছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ বীরপ্রতীক ২০০০ থেকে জুন ২০০২ সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫