বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হাসিম-আনছার প্যানেল

রূপান্তর ডেস্ক
আপডেট শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি’র (রেজি চট্টো ২৫৭৫) দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসিম ও আনছার হোসেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসিম দৈনিক ভোরের ডাক পত্রিকার কক্সবাজার প্রতিনিধি ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার হোসেন দৈনিক আমার দেশের কক্সবাজার ব্যুরো প্রধান।

শুক্রবার (১৩ জুন) বিকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা করেন। জেইউসি’র ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ৯ কর্মকর্তাগণ হলেন সভাপতি মোহাম্মদ হাসিম, সহ-সভাপতি হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক আনছার হোসেন, যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ নুরুল হক চকোরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর, সদস্য হাসানুর রশীদ ও মহিউদ্দিন মাহী।

কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা দিয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম বলেন, নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ৯ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

ওই সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের বাবুল ও ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫