মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

সমুদ্রেপথে মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ২৮

নিজস্ব প্রতিবেদক
আপডেট মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

টেকনাফ থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতিকালে নারী, শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেছে কোষ্ট গার্ড ও পুলিশ।উদ্ধার ব্যক্তিরা রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দা।

আজ মঙ্গলবার দুপুরে কোষ্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।

সিয়াম-উল-হক জানান, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ঘাটসংলগ্ন সৈকত এলাকায় অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করা হয়। মানব পাচারকারী চক্রের সদস্যরা তাদের জড়ো করেছিলেন।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে কোষ্ট গার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক জানান, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করছিল।অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। চক্রটির বিরুদ্ধে অভিযান ও নজরদারি আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫