মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

লক্ষাধিক ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

শেখ রাসেল
আপডেট বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

নাফ নদীতে জেলের বেশে মাদক পাচারের সময় লক্ষাধিক ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো- মিয়ানমারের মংডু শহরের ডেইল পাড়ার মো. ইলিয়াসের ছেলে মো. জুবায়ের (২০) ও মৃত ইসলামের ছেলে নুরুল আমিন (২২)।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে নাফনদীর নাজির পাড়া পয়েন্ট থেকে এসব ইয়াবাসহ ওই দুই কারবারিকে আটক করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মিয়ানমার থেকে কিছু ব্যক্তি মাছ ধরার ছদ্মবেশে নাফ নদী দিয়ে বাংলাদেশি জেলের বেশে অবস্থানরত কারবারিদের কাছে বিপুল পরিমান মাদক হস্তান্তরের চেষ্টা করবে। পরিস্থিতির বিবেচনায় তাৎক্ষণিকভাবে নদী ও তীরবর্তী বেশকিছু কৌশলগত স্থানে দ্রুত বিশেষ টহল মোতায়েন করেন। এরপর, আনুমানিক ১১টার দিকে নদীতে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি’র নৌ টহল দলগুলো তড়িৎ গতিতে তাদের পিছু ধাওয়া করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার আনুমানিক ১০০ গজ ভেতরে বিজিবির আভিযানিক দল পলায়নরত নৌকাটি মায়ানমারের দুইজন নাগরিকসহ আটক করে। পরবর্তীতে, বিজিবি তল্লাশি করে নৌকার পাটাতনের নিচে জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত ১,২০,০০০ পিস ইয়াবা জব্দ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা ইয়াবার চালানটি মায়ানমার হতে এনে নদীতে মাছ ধরার অজুহাতে অপেক্ষমান বাংলাদেশি সহযোগীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫