মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

যুবদল নেতার বিরুদ্ধে রাখাইন নারীর ক্ষেতের ধান কেটে নেওয়ার অভিযোগ

রূপান্তর ডেস্ক
আপডেট বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৯:২৯ অপরাহ্ন

পটুয়াখালীর কুয়াকাটায় যুবদল নেতার বিরুদ্ধে রাখাইনদের ক্ষেতের আড়াইশ মণ ধান কেটে নেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কুয়াকাটা কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের সহসভাপতি লুমা রাখাইন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এমন অভিযোগ এনে এ সংবাদ সম্মেলন করেন ওই নারী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লুমা রাখাইন বলেন, ‘কুয়াকাটা পৌরসভাসংলগ্ন লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকায় আমার ৭ দশমিক ১৮ একর জমি রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ওই জমির ধান মেশিন দিয়ে কেটে রাখা হয়। ওই দিন বিকালে মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আক্কাসের নেতৃত্বে ৩০ থেকে ৩৫ জন লোক জোরপূর্বক ক্ষেতের আড়াইশ মণ ধান লুট করে নিয়ে যায়। এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান মুসল্লিকে অবহিত করলে আলী আক্কাস তার কথা শুনছে বলে জানান। তিনি মামলা করার পরামর্শ দেন। আমি মামলা না করে আপনাদের দারস্থ হয়েছি। আপনাদের মাধ্যমে আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে জানতে চাই, তারা কি লুটপাট করার জন্য সন্ত্রাসী বাহিনী পুষছে? যা তারা এখন নিয়ন্ত্রণ করতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘কুয়াকাটার লতাচাপলী ইউনিয়নের খাজুরা মৌজায় ১৯৭ নম্বর খতিয়ানে ৭ দশমিক ১৮ একর জমির মালিক আমার বাবা মংচিং কবিরাজ। তিনি জীবিত থাকাকালে পুরো সম্পত্তি স্থানীয় মংফরম তালুকদারের কাছে মৌখিকভাবে বিক্রি করেন। তবে কোনও প্রকার রেজিস্ট্রি দলিল হয়নি। তার আগে আমার বাবা মৃত্যুবরণ করে। এমতাবস্থায় আমার আর কোনও সম্পত্তি না থাকায় বাবার নেওয়া পুরো টাকা মংফরম তালুকদারকে ফেরত দিয়ে পুরো সম্পত্তি ফেরত আনি। এই বিষয়টি কলাপাড়া সাবরেজিস্ট্রি অফিসের মাধ্যমে এভিডেভিট করা হয়। ওই সম্পতির বিএস রেকর্ড আমার নামে রয়েছে এবং আমি নিয়মিত খাজনা দিয়ে আসছি।’

তিনি জানান, এমংচি ওরফে ইয়াইমাচিং নামে তার এক ভাই রয়েছে। যিনি প্রায় ৪৫ বছর ধরে মিয়ানমারে বসবাস করেন। লুমা রাখাইন বলেন, ‘২০১০ সালে ভাই দেশে ফিরে আসলে ওয়ারিশসূত্রে পাওয়া সম্পত্তি দাবি করলে তার পাওনা ২ দশমিক ৪০ একর সম্পত্তি তাকে ফেরত দিই। পরবর্তীতে ওই সম্পত্তি আমার কাছে বিক্রি করে দেয় আমার ভাই। এতদিন আমি সেই পুরো সম্পত্তি ভোগদখল করে আসছি।’

তিনি আরও বলেন, ‘যুবদল নেতা আলী আক্কাসের কু-পরামর্শে আমার ভাই আমার বিরুদ্ধে ২০২২ সালে একটি মিথ্যা দেওয়ানি মামলা দায়ের করে। সে মামলায় আক্কাসকে বিবাদী করে, যাতে তারা উভয় মিলে আমার সম্পত্তি দখল করতে পারে। এ নিয়ে আদালতে মামলা চলমান।’

রাখাইন ওই নারী বলেন, ‘আক্কাসের নেতৃত্বে আমার জমি দখল করা হবে এমন খবরে আমি কুয়াকাটা পৌর বিএনপি এবং লতাচাপলী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের জানালে তারা কাগজপত্র দেখে আক্কাসকে জমির কাছে যেতে নিষেধ করেন। এ সময় পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুল ইসলাম মান্নান উপস্থিত ছিলেন। কিন্তু যুবদল নেতা আক্কাস তাদের কথা অমান্য করে গতকাল মঙ্গলবার আমার ক্ষেতের ধান কেটে নিয়ে যায়। ধান লুট করে নেওয়ার সময় তারা সকলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ লুটপাট চালায়। যার কারণে আমরা বাধা দিতে সাহস পাইনি। এ বিষয়ে মামলা করতে চাইলে তারা আমাকে জীবননাশের হুমকি দেয়।’

অভিযোগের বিষয়ে মহিপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী আক্কাস বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা আদৌ সত্য নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫