মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

মেরিন ড্রাইভে অজ্ঞাত গাড়ির ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আনোয়ার হোসেন
আপডেট শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৪:১২ অপরাহ্ন

টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের উপর থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি প্রায় এক মাস ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। ঘটনাস্থলে গিয়ে দেখি, অজ্ঞাত পরিচয়ের মৃত ব্যক্তির কোমরের নিচের অংশ সম্পূর্ণ থেঁতলানো ও ভাঙা অবস্থায় পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে।

এসময় টেকনাফ থানার দিবা টহল দলও ঘটনাস্থলে উপস্থিত হয়। এসআই (নিঃ) মো. সায়েমের সহায়তায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়।
স্থানীয় ৮নং ওয়ার্ডের চৌকিদার ও আশপাশের বাসিন্দারাও এ কাজে সহযোগিতা করেন।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫