মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

মাহাথিরের মৃত্যুর গুজব নিয়ে বিরক্ত পরিবার

রূপান্তর ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২:০৫ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব নিয়ে বিরক্ত তার পরিবার। বিভিন্ন সামাজিক মাধ্যমে মাহাথিরের মৃত্যুর খবর ছড়ানো হচ্ছে। সেসব দেখে অনেক মানুষ ফেসবুকে বর্ষীয়ান এ রাজনৈতিকের মৃত্যু নিয়ে পোস্ট দিচ্ছেন, যা তার পরিবারের জন্য হয়রানিমূলক। এতে তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পরেছেন।

 

স্থানীয় সময় সোমবার এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন মাহাথির মোহাম্মদের মেয়ে দাতিন পাদুকা মেরিনা মাহাথির। তিনি কিছুটা বিরক্তির সুরে বলেন, ‘আমার বাবা আগে চেয়ে সুস্থ আছেন। আপনাদের অতিমাত্রায় কৌতুহলের ফলে আমরা পারিবারিকভাবে উদ্বিগ্ন।’ সবাইকে গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে মেরিনা বলেন, দয়া করে মাহাথির মোহাম্মদকে নিয়ে কোনো ভুয়া খবর প্রচার করবেন না এবং তাকে নিয়ে অতিমাত্রায় খবর প্রচার বন্ধ রাখুন।

 

গত শনিবার হার্টের সমস্যা নিয়ে মালয়েশিয়া ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ৯৬ বছর বয়সী মাহাথির। এখনো তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন। মাহাথির হাসপাতালে ভর্তি হওয়ার পর সিসিইউ ইউনিটে ছিলেন। এরপর দেশটির সাংবাদিকরা ওই হাসপাতালের সামনে খবর সংগ্রহের জন্য হুমড়ি খেয়ে পড়েন।

 

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তাতে বলা হয়েছে মাহাথিরের অবস্থা স্থিতিশীল রয়েছে এবং উন্নতির দিকে আছে।

 

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি ডা: তুন মাহাথির মোহাম্মদ সর্বপ্রথম ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৮ সালে ৩য় বারের মতো প্রধানমন্ত্রী হয়ে ২ বছর পর ২০২০ সালে পদত্যাগ করেন। তার নেতৃত্বাধীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন ১৯২৫ সালের ১০ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫