মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

মায়ের সাথে অভিমান করে যুবকের আ ত্ম হ ত্যা

অনলাইন ডেস্ক
আপডেট শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন

চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজি কিনে না দেয়ায় পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে রিয়াজ উদ্দীন(২০) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

৯আগষ্ট(শনিবার) ভোরে উপজেলার চুনতি মৌলানা পাড়ায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আত্মহত্যার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রিয়াজ উদ্দীন উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৌলানা পাড়ার বাসিন্দা সাহাব উদ্দীনের এক মাত্র পুত্র।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত যুবক কিছুদিন আগে অটোরিকশা চালাত, পরে সেটি বিক্রি করে সব টাকা খরছ করে ফেলেন। পর কিছুদিন রাজমিস্ত্রীর কাজ শুরু করেন। ঘটনার বেশ কয়েকদিন আগে থেকেই তার সৌদি প্রবাসী বাবাকে বলে টাকা এনে একটি সিএনজি কিনে দেয়ার জন্য মাকে দিয়ে বিভিন্ন ভাবে চাপ চাপ সৃষ্টির করছিল।এমন কি কযেকবার আত্মহত্যার হুমকি ও দিয়েছিল।মা বলেছিল বাবা বিদেশ থেকে আসলে কিনে দেবে।

ভোরে নিহতের বোন ঘুমে থেকে উঠে পাশের রুমে যাবার সময় ভোর ৬ টার দিকে ঘরের বিমের সাথে নিহতের ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।মা বোনের শোর চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে চুনতি ফাঁড়ির এস আই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করে লোহাগাড়া থানা হেফাজতে নিয়ে আসেন।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্হলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনার পর ময়না তদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবক আত্মহত্যা করেছে, ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলাও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫