মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

বৈরী আবহাওয়ায় মাছ শিকারে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ জেলে

ফারুকুর রহমান
আপডেট রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন

টেকনাফে বৈরী আবহাওয়ায় নাফ নদীতে ট্রলারযোগে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে আব্দুল খালেদ (২৩) নামে এক জেলে।

নিখোঁজ জেলে উপজেলার শাহপরীর দ্বীপ কোনার পাড়ার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

রবিবার (৬ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় মাঝিমাল্লাদের বরাতে জানা যায়, আজ সকালে ১৬ জন মাঝিমাল্লা নাফ নদীতে মাছ শিকারে যায়। নদীতে জাল ফেলার সময় আকস্মিক ট্রলার থেকে খালেদ পানিতে পড়ে যায়। ভারী বর্ষণের প্রভাবে পানির স্রোত বেশি হওয়ায় মুহুর্তে পানিতে ভেসে যায় খালেদ। পরে স্থানীয় জেলেরা বিভিন্ন নৌকাযোগে অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পায়নি।

শাহপরীর দ্বীপের স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম জানান, মাছ শিকারে গিয়ে এক জেলে নিখোঁজের খবর পেয়েছি। এখনো পর্যন্ত তার কোন সন্ধান পায়নি বলে জানায় পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫