মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফের মিডিয়া ও প্রচার বিভাগের কর্মশালা অনুষ্ঠিত

শামসুল আলম শারেক
আপডেট রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলার নির্বাচনী মিডিয়া ও প্রচার বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা কার্যালয়ে হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলামা গিয়াসউদ্দিন নিজামীর সভাপতিত্বে ও টেকনাফ উপজেলা অর্থ সম্পাদক মাওলানা হোছাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় দিক নির্দেশনামূলক প্রধান আলোচকের আলোচনা পেশ করেন সাবেক কক্সবাজার জেলা শিবিরের সভাপতি ও কক্সবাজার হার্ভাড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর শফিউল আলম খন্দকার।

এতে উদ্ভোধনী বক্তব্য রাখেন  টেকনাফ উপজেলা জামায়াতের এ্যাসিসট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মুহাম্মদ সরওয়ার কামাল সিকদার। উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম মাহমুদ, প্রবীণ সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, দৈনিক গণসংযোগের নির্বাহী সম্পাদক জাহেদ হোসাইন, সাংবাদিক ছৈয়দ  আলম, সাংবাদিক শামসুল আলম শারেক, সাবরাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আনোয়ার হোছাইন, মিডিয়াকর্মী হারুন অর রশিদ ও এঞ্জেলস কেয়ার একাডেমীর অধ্যক্ষ নুরুল আমিনসহ অসংখ্য মিডিয়া কর্মী ওই কর্মশালায় উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত সবাই উখিয়া টেকনাফ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীকে বিজয়ী করতে একযোগে কাজ করার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫