বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

পুলিশের গাড়ি খাদে পড়ে কনস্টেবল নিহত , আহত ৪

রূপান্তর ডেস্ক
আপডেট শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৫:০০ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির গাড়ি খাদে পড়ে নাজমুল হাসান নামে এক কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের আরও চারজন সদস্য।

শুক্রবার (১৪ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ৫ জন সদস্য ফাঁড়ি থেকে ডিউটির গাড়িতে রওনা দেন। পথে ডুলাহাজারা ইউনিয়নের সোয়াজানিয়া রিংভং এলাকায় পৌঁছালে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা একজন কনস্টেবল নিহত হন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ডিউটি চলাকালে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ সময় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫