বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

পায়ুপথে ইয়াবা পাচারের সময় সাবরাং মন্ডল পাড়ার হাসান আলী আটক

শেখ রাসেল
আপডেট শনিবার, ১২ জুলাই, ২০২৫, ৪:১৯ অপরাহ্ন

পায়ুপথে ইয়াবা পাচারের সময় হাসান আলী নামে ষাটোর্ধ এক পাচারকারীকে আটক করেছে ৬৪ বিজিবি সদস্যরা। আটক হাসান আলী টেকনাফের সাবরাং ইউপির মন্ডল পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে।

আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উখিয়ার ইমামের ডেইল চেকপোস্ট থেকে ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করা হয়।

৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার সকালে
টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি নীল দরিয়া মিনি বাস ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় আটক আরোহীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তার পেটের ভিতর ইয়াবা রয়েছে বিষয়টি স্বীকার করেন। পরবর্তীতে মলদ্বারে দুইটি লাল রঙের বায়ুবিরোধী প্যাকেট থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা ও আটক পাচারকারীর বিরুদ্ধে উখিয়া থানায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫