মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

টেকনাফে প্রশাসন কর্তৃক জব্দকৃত ৬০ হাজার ফুট বালু লুটে নিল রায়হান সিন্ডিকেট

নিজস্ব প্রতিবেদক
আপডেট বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৪:১৮ অপরাহ্ন

টেকনাফে উপজেলা প্রশাসন কর্তৃক জব্দকৃত ৬০ হাজার ফুট বালু লুটে নেওয়ার অভিযোগ ওঠেছে রায়হান সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, গণ অভ্যুত্থান পরবর্তী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) পরিবর্তনের সুযোগটা সুচতুরভাবে লুফে নিয়েছে ওই সিন্ডিকেট।

অভিযুক্ত রায়হান উখিয়ার পালংখালী ইউনিয়নের মৃত নুরুল হুদার ছেলে।

জানা গেছে, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের খাটাখালী এলাকায় খাল থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাব্র বালু উত্তোলনের খবর পেয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী সরেজমিন পরিদর্শন করে রায়হান সিন্ডিকেটের উত্তোলিত প্রায় ৬০ হাজার ফুট বালু জব্দ করে। কিন্তু জব্দের কয়েকমাস পরে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ডের বদলি হয়। এ সুযোগে রায়হান সিন্ডিকেটের লোকজন পুনরায় সব বালু লুটে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, সরকার পতনের পরপরই রাতের আঁধারে ডাম্পার ও ট্রাক দিয়ে জব্দকৃত বালুগুলো লুট করে নিয়ে গেছে রায়হান সিন্ডিকেটের লোকজন। স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরকে হুমকি-দমকি দিয়ে মুখ বন্ধ করে রেখেছে। তাই ভয়ে ওই বালুখেকো সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ সহজেই কথা বলেনা।

এবিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি তাঁর অজানা। তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
এবিষয়ে বালু লুটকারী রায়হান বলেন, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় প্রশাসন তাকে জরিমানা করেছিল।জায়গার মালিকের পীড়াপীড়িতে বালুগুলো সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু প্রশাসন কর্তৃক জব্দকৃত বালু প্রশাসনকে অবগত না করে সরানোর নিয়ম আছে কীনা জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেনাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫