মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

জামায়াতে ইসলামী হ্নীলা স্টেশন ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

শেখ রাসেল, টেকনাফ
আপডেট বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৬ অপরাহ্ন
Oplus_131072

বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা স্টেশন ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর (বুধবার) বাদে এশা হ্নীলা আল ফালাহ একাডেমির হলরুমে এ সম্মেলন শুরু হয়।
৩নং ওয়ার্ড শাখার সভাপতি মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে  ও সেক্রেটারী মাওলানা ফরিদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার আমির মাওলানা রফিক উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওলামা পরিষদ টেকনাফ উপজেলা শাখার  সভাপতি মাওলানা আব্দুস সোবহান, হ্নীলা ইউনিয়ন শাখার আমির মাওলানা গিয়াস উদ্দিন নিজামী, সেক্রেটারী মাওলানা ইব্রাহিম মাহমুদ, যুব বিভাগের ইউনিয়ন শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেল, জামায়াত নেতা যথাক্রমে মমতাজুল ইসলাম মনু, অধ্যাপক জহির আহমদ, জিয়াউল হোসাইন কায়সার, ছালেহ আহমদ ও ৪নং ওয়ার্ড শাখার সভাপতি কামাল হোছাইনসহ প্রমুখ।

উক্ত কর্মী সম্মেলন শেষে আগামাী ২০২৫-২০২৬ সেশনের জন্য হ্নীলা স্টেশন ইউনিটের বেশ কয়েকটি ইউনিট কমিটি যথাক্রমে জামায়াতে ইসলামী, পেশাজীবী ও যুব জামায়াতের কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় অতিথিরা বলেন, ইউনিট কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে আগামীতে কাঙ্খিত লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত আমরণ দাওয়াতী কাজ চালিয়ে যেতে হবে। অন্যথায় এদেশে সঠিক ইসলামী আন্দোলন কায়েম করা সম্ভব হবেনা। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫