মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

চিকন শরীর নিয়ে কটাক্ষ, বন্ধুকে হত্যা

অনলাইন ডেস্ক
আপডেট রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৯:১৪ অপরাহ্ন
প্রতিকী ছবি

মজা করে এক বন্ধু তার দুই স্কুল বন্ধুকে চিকন শরীর নিয়ে কটাক্ষ করেছিল। কিন্তু বন্ধুর সেই মজা করা মেনে নিতে পারেননি তারা। বন্ধুর ওপর প্রতিশোধ নিতে পরিকল্পনা সাজায় দুজন মিলে। ২ জুলাই দিবাগত রাতে স্কুলে প্রবেশ করে তারা। তবে রাতে ঠিক কী কারণে তারা স্কুলে ঢুকেছিল, তা এখনো জানা যায়নি।

ওই দিন রাতে পেশিবহুল দেহের অধিকারী বন্ধু আবারও রুগ্ণ শরীর নিয়ে কটাক্ষ করে তাদের। নিয়মিত এ ধরনের কটাক্ষে বিরক্ত হয়ে এক অভিযুক্ত একটি পাথর তুলে তাকে আঘাত করে। এরপর অন্য অভিযুক্ত তাকে কাঁচি দিয়ে আক্রমণ করে। কর্মকর্তারা জানান, এরপর তারা করণের দেহটি স্কুলের শৌচাগারে ফেলে পালিয়ে যায়।

ভারতের দিল্লির পাশের গুরগাঁওয়ে ঘটেছে এই রোমহর্ষক ঘটনা। দুই বন্ধুকে তাদের চিকন শরীর নিয়ে কটাক্ষ করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ২০ বছর বয়সী করণ। স্কুলের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে করণের রক্তাক্ত মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত সোমবার স্কুলেরই এক শিক্ষক করণ নামের ওই তরুণের পচা-গলা দেহটি দেখতে পান। এর তিন দিন পর পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই অভিযুক্ত আকাশ ও শিব কুমারকে গ্রেপ্তার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫