মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

গহীন পাহাড়ে ৪ লাখ টাকা রেখে অপহৃত ছেলেকে ফেরত পেল পিতা

অনলাইন ডেস্ক
আপডেট বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৯:০১ অপরাহ্ন

অপহরণকারিদের দেয়া তথ্য মতে নগদ ৪ লাখ টাকা গহীন পাহাড়ের একটি স্থানে রাখার কিছু পরেই অপহৃত ছেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে পিতা।

ছেলে হাতে পাওয়ার পর নিজেই এমন তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের সেন্টমার্টিন কোনাপাড়ার বাসিন্দার নুর হোসেন।
এর আগে সেন্টমার্টিন থেকে টেকনাফে চিকিৎসক দেখানোর পাশাপাশি মুদির দোকানের মালামাল ক্রয় করতে এসে তার ছেলে মো. হাসিম (২৮) অপহরণের শিকার হয়েছিল। এরপর মুক্তিপণ হিসেবে ১০লাখ টাকা দাবি করা হলেও অনেক দর কষা-কষির পর ৪ লাখ টাকা মুক্তিপনে বুধবার বিকাল ৫ টার দিকে ছেলেকে ছেড়ে দেয়ার তথ্যটি জানান তিনি।
নুর হোসেন বলেন, অপহরণের পর মুক্তিপণের জন্য দফায় দফায় নির্যাতন করা হয়েছে ছেলেকে। তাদের কথা মতে টাকা না দিলে হত্যা করে লাশ হুম করার হুমকিও দেয়া হয়। বাধ্য হয়ে অপহরণকারিদের দেয়া তথ্য মতে টেকনাফের জাদিমুরা গহীন পাহাড়ের একটি স্থানে একা গিয়ে টাকাগুলো বিকাল ৪ টার দিকে রেখে আসেন। বিকাল ৫ টার দিকে একই পাহাড়ে ছেলে পান। ছেলে অসুস্থ। তাকে নির্যাতন জন্য হাসপাতালে নেয়া হচ্ছে।

মো হাসিম গত ১০ আগস্ট রবিবার সকালে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। টেকনাফে পৌঁছে কথাবার্তা হয় এবং তার অসুস্থতার কারণে চিকিৎসক দেখাবে এবং দোকানের জন্য মালামাল ক্রয় করবেন। পরে ১৬ আগস্ট শনিবার কাজ শেষ করে দোকানের জন্য মালামাল ক্রয় করে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা করার জন্য টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া নৌঘাটের সার্ভিস ট্রলারের অফিসে গিয়েছিল। এরপর থেকে ছেলের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। গত ১৬ আগস্ট শনিবার ইমো নম্বরে অপরিচিত এক ব্যক্তি ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫