মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

খানকার ডেইলে ছাদের গোপন কুঠুরি থেকে ইয়াবা উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক
আপডেট মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

টেকনাফের খানকার ডেইলে ছাদের গোপন কুঠুরি থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এসময় স্থানীয় সৈয়দ আলমের ছেলে নুর ফয়েজকে আটক করা হয়।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের আস্তানা থেকে এসব ইয়াবাসহ ওই কারবারিকে আটক করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানে আটককৃতদের দেওয়া তথ্য ও বিজিবি’র গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ খানকার ডেইল এলাকার মাদক কারবারের মধ্যস্থতাকারী হিসেবে আটক নুর ফয়েজের জড়িত থাকার বিষয়ে বিশদ তথ্য পায় বিজিবি। পাশাপাশি বসতবাড়ি মাদক মজুদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন তথ্যমতে বিজিবি সদস্যের সমন্বয়ে k-9 ইউনিটের নারকটিক্স সনাক্তকারী ডগ “চেরী” সহ গঠিত একটি বিশেষ আভিযানিক দল আজ মঙ্গলবার ভোর ৪টায় বাড়িটিকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে বিশেষ অভিযান শুরু করে। দীর্ঘ তল্লাশীর পর বাড়ির ছাদের গোপন কুঠুরিতে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে নুর ফয়েজকে আটক করা হয়। এসময় মাদক পাচার চক্রের মধ্যস্থতাকারী খানকার ডেইলের মুসা আলমের ছেলে মোহাম্মদ শফিকসহ অজ্ঞাতনামা ১/২ জন ব্যাক্তি পালিয়ে যায়।

আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫