মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

খাদ্য ও পণ্য সামগ্রী পাচারকালে আটক ৯

নিজস্ব প্রতিবেদক
আপডেট মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১:৩৪ অপরাহ্ন

মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারকালে ৯ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ নভেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের বাকখালী মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১৩ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার পিস গ্যাস লাইট, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা ডিএপি সার, ৯৬ বোতল সয়াবিন তেলসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত বোট ও সকল আলামতসহ আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫