সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ৩০ ও ও ৩১ আগস্ট জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে ‘সোসাইটি ফর হেল্থ এক্সটেনশন এন্ড ডেভেলপমেন্ট’ (শেড)-এর উদ্যোগে কক্সবাজার জেলায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘নেক্সাস ফেস্ট ২০২৫’।
স্থানীয় সাবরাং উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই উৎসবে স্থানীয় জনগোষ্ঠী, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারি অংশীদাররা একত্রিত হয়ে একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ গঠনের আহ্বান জানাবেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন, উপজেলা কৃষি অফিসার, সমাজসেবা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা , সাবরাং সরকারি ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদ্বয় ও স্কুল সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উৎসবের মূল আকর্ষণগুলোর মধ্যে থাকবে:
• ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনী: স্থানীয় তরুণ সংগঠন, সরকারি ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনী সমাধান।
• প্রমাণভিত্তিক অ্যাডভোকেসি: তরুণদের গবেষণা, বিতর্ক ও নীতি সংলাপের মাধ্যমে স্থানীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
• সাংস্কৃতিক পরিবেশনা: জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও থিয়েটারের মতো লোকজ পরিবেশনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও সমস্যা তুলে ধরা হয়েছে।
• কমিউনিটি সম্পৃক্ততা: র্যালি, খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইনের মাধ্যমে সামাজিক সংহতি বৃদ্ধি করা হয়েছে।
প্রত্যাশিত ফলাফল:
• জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তৃণমূল কণ্ঠস্বর স্থানীয় ও জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে।
• ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠিত হবে।
• উন্নয়ন সংস্থা, মানবিক সহায়তাকারী, সরকারি প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের মধ্যে সমন্বয় শক্তিশালী হবে।
• তরুণ ও জনগণ পরিবর্তনের স্থপতি হিসেবে উঠে আসবে।
একশনএইড বাংলাদেশের A4T (Action for Transformation) প্রোগ্রামের অংশ হিসেবে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। তরুণ নেতৃত্বকে কেন্দ্র করে জলবায়ু সহনশীলতা, শান্তি, ন্যায় ও টেকসই উন্নয়নের পথচলা নিশ্চিত করাই এই উৎসবের লক্ষ্য।
| সূর্যোদয় :- ৫:১০ | সূর্যাস্ত :- ৬:৪৯ |
| নাম | সময় |
| ফজর | ৪:১৫ |
| যোহর | ১২:১০ |
| আছর | ৪:৫০ |
| মাগরিব | ৬:৪৫ |
| এশা | ৮:১৫ |