মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

কক্সবাজার কারাগারে ‘মধুমাস’ উদযাপন, বন্দিদের মাঝে আম-কাঁঠাল বিতরণ

অনলাইন ডেস্ক
আপডেট শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন

কক্সবাজার জেলা কারাগারে এবার ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মাধ্যমে উদযাপন করা হলো ‘মধুমাস’। বুধবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে কারাগারে বন্দিদের মাঝে মৌসুমি ফল আম ও কাঁঠাল বিতরণ করা হয়।

জানা গেছে, কারাগারে বন্দিদের মানসিক প্রশান্তি ও মৌসুমি ফলের স্বাদ দিতে ২ হাজার ৪৮৪ জন বন্দি এবং ১৪০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মোট এক হাজার কেজি আম ও একশ’ টি কাঁঠাল বিতরণ করা হয়েছে। ফল বিতরণের সময় বন্দিদের মধ্যে দেখা যায় ভিন্নরকম আনন্দ ও উচ্ছ্বাস।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার জাবেদ মেহেদী, জেলার আবু মুছা এবং ডেপুটি জেলার নোবেল দেব।
তাঁরা জানান, বন্দিদের মানবিক মর্যাদা ও মানসিক স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

কারা কর্তৃপক্ষের এমন ব্যতিক্রমী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫