বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

কক্সবাজারে সাপের কামড়ে ১ জনের মৃত্যু

রূপান্তর ডেস্ক
আপডেট সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

কক্সবাজারে সাপের কামড়ে অটোরিকশা চালকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিষধর সাপের কামড়ে রুবেল (৩৫) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

রুবেল উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি কইড়ারপাড়া গ্রামের নুরুল আলমের ছেলে।

নিহতের পরিবার জানান, রুবেল রোববার রাত ১টার দিকে টয়লেট করার জন্যে ঘর থেকে বের হন। এ সময় ঘরের দরজার সামনে একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরিবারের লোকজন বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভেকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। ততক্ষণে পুরো শরীরে বিষ জড়িয়ে গিয়ে সকালে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানান, সাপের কামড়ে একজন লোক মারা যাওয়ার খবর শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫