মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

কক্সবাজারে সাগরে এবার প্রাণ হারালো স্কুলশিক্ষার্থী

অনলাইন ডেস্ক
আপডেট বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩:৪৯ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্র সৈকতে এবার গোসলে নেমে প্রাণ হারিয়েছে স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী রাইয়ান নূর আবু সামিম। বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সৈকতে নিয়োজিত লাইফ গার্ডকর্মী ওসমান গনি।

নিহত রাইয়ান নূর আবু সামিম কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে।

ওসমান গনি জানান, স্কুল মাঠে ফুটবল খেলার পর ৭-৮ জন শিক্ষার্থীর একটি দল শৈবাল পয়েন্টে গোসলে নেমে। ওখানে লাইফ গার্ডকর্মী দায়িত্ব পালন করে না। সাগরের ঢেউতে পানি খেয়ে একজন মুর্মূষু হয়ে গেছে এমন খবরে পোনা অহরণকারী ও বিমান বাহিনীর সদস্যরা তাকে হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে এক বছরে সাগরে গোসলে নেমে মৃত্যু হলো ১২ জনের।

এর মধ্যে গত ০৮ জুলাই (মঙ্গলবার) সকাল ৭টার দিকে অরিত্র হাসানসহ তার আরও দুই সহপাঠীসহ সাগরে ভেসে যায়। দু’জনের মরদেহ পাওয়া গেলেও অরিত্র হাসান এখনও নিখোঁজ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫