মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

কক্সবাজারে নাশকতা রোধে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে

অনলাইন ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২:৩২ অপরাহ্ন

ঘোষিত লকডাউন ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধে কক্সবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে। বৃহস্পতিবার সকাল থেকে সেনা সদস্যরা শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল জোরদার করেছে।

জানা গেছে, কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড়সহ গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনীর টহল চলছে। এছাড়া লিংক রোড, রামু, কোটবাজার ও উখিয়া এলাকায় স্থাপন করা হয়েছে ভ্রাম্যমাণ চেকপোস্ট।

পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি র‍্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও যৌথভাবে অভিযান পরিচালনা করছেন।

একাধিক সূত্র জানায়, ফ্যাসিস্ট সরকারের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন ঘিরে নাশকতার আশঙ্কা থাকায় আগাম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কক্সবাজারে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, “দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো নাশকতা প্রতিরোধে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। কক্সবাজারসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।”

এদিকে, যৌথ বাহিনীর তৎপরতায় জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫