মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

উত্তাল সাগর, ঢেউয়ের তোড়ে ভেসে গেল জেলে

অনলাইন ডেস্ক
আপডেট সোমবার, ৭ জুলাই, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়ায় বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে নৌকা থেকে ছিটকে পড়ে মো. হোছন (২৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

সোমবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছৌয়াংখালী ফিশিং খাট সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হোছন ছৌয়াংখালী এলাকার আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মনজুর আলমের মালিকানাধীন একটি মাছ ধরার নৌকা নিয়ে হোছনসহ কয়েকজন জেলে সাগরে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়ায় সাগরে বড় ঢেউয়ের তোড়ে হোছন নৌকা থেকে ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তার সঙ্গীরা উদ্ধারের চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী জেলে শামিম আহমেদ বলেন, নৌকা থেকে ছিটকে পড়ার পরপরই আমরা হোছনকে উদ্ধার করতে চেষ্টা করি। কিন্তু সাগরের ঢেউ ও স্রোতের কারণে তাকে খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পর থেকে স্থানীয় জেলেরা হোছনের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খোঁজ-খবর নেওয়া শুরু করেছি। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫