মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

উঠান বৈঠকে শাহজাহান চৌধুরী ‘হয় শুদ্ধ হবেন, না হয় যুদ্ধ’ টেকনাফের অপহরণকারীদের হুশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ন

আগামীতে বিএনপি সরকারে আসলে ৫০ লক্ষ নারীকে ফ্যামেলি কার্ড দেওয়া হবে বলে মন্তব্য করেছেন চারবারের সাবেক সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উত্তর শাখা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কুতুবদিয়াপাড়া এলাকায় এক উঠান বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপি এদেশের নারীদের মর্যাদা দিয়েছে। আগামীতে বিএনপি সরকারে আসলে ৫০ লক্ষ নারীকে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে অল্প দামে চাল, ডাল, তেলসহ নানা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে।

টেকনাফে অপহরণকারীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, হয়তো শুদ্ধ হবেন, না হয় যুদ্ধ হবে। স্থানীয় যারা এসবে জড়িত আছেন, দ্রুত সঠিক পথে ফিরে আসুন।

এ সময় টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, উপজেলা যুবদলের সদস্য সচিব জুনাইদ আলী চৌধুরী, টেকনাফ উপজেলা কৃষকদলের সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা মৎসজীবীদলের সদস্য সচিব আবুল কালাম, হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির (উত্তর শাখা) সভাপতি হাজী ফেরদৌস আহমদ, হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুসসহ অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫