মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

উখিয়া সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

অনলাইন ডেস্ক
আপডেট শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৯:২৫ পূর্বাহ্ন

উখিয়া সীমান্তে ৯০ হাজার ইয়াবাসহ পাচারকারি দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার দুপুর ২ টায় উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের হাজমপাড়া সীমান্তে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম।
আটকরা হল, উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মৃত খায়রুল বাশারের স্ত্রী গোলজাহার বেগম (৩৩) এবং একই এলাকার কামাল হোসেনের স্ত্রী কুলসুমা আক্তার (২৯)।

খায়রুল আলম বলেন, বৃহস্পতিবার দুপুরে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান আসার খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল উখিয়ার রত্নাপালং ইউনিয়নের হাজমপাড়া সীমান্তে অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে সীমান্ত পেরিয়ে সন্দেহজনক ২ ব্যক্তিকে একটি ব্যাগ সহ আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন পাচারকারি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ নারীকে আটক করতে সক্ষম হলেও সাথে থাকা ব্যাগটি ফেলে দিয়ে অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে পাচারকারিদের ফেলে ব্যাগটি উদ্ধার হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ৯০ হাজার ইয়াবা।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫