মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

উখিয়া বাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট; নিহত ১

অনলাইন ডেস্ক
আপডেট সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

কক্সবাজারে উখিয়া উপজেলা সদরে মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ইতিমধ্যে আগুন দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের একজনের মৃত্যু হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন।

সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা সদরের দক্ষিণ স্টেশনের একরাম মার্কেটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে এবং এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকালে পৌনে ৫ টা পর্যন্ত) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানান, উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা।

তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে ডলার ত্রিপুরা বলেন, বিকালে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহুর্তে আগুন ছড়িয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ২ টি এবং কক্সবাজার স্টেশন থেকে ১ টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি তথ্য দিয়ে তিনি বলেন, আগুনে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নানা স্থাপনা পুড়ে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

আগুন নিয়ন্ত্রণের আসার পর ক্ষয়ক্ষতি সহ ঘটনার ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানান ডলার ত্রিপুরা।

এদিকে আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সাজেদুল ইমরান শাওন নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালে আগত হয়ে অনেকেই চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫