মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

উখিয়া-টেকনাফে আবদুল্লাহকে বিএনপি’র মনোনয়ন দেওয়ার দাবি জোরালো হচ্ছে

রূপান্তর ডেস্ক
আপডেট শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৫:০৫ অপরাহ্ন

কক্সবাজার-৪ সংসদীয় আসনে বিএনপি’র মনোনয়ন পরিবর্তন করে মো. আবদুল্লাহকে মনোনয়ন প্রদানের দাবি ক্রমাগত জোরালো হচ্ছে। এর জন্য দলীয় নেতা-কর্মী সহ সাধারণ মানুষ একের পর এক ধারাবাহিক কর্মসূচি পালন অব্যাহত রেখেছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে টেকনাফে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং ধানের শীষ মার্কায় ভোট প্রদানের দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। যেখানেও কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আবদুল্লাহকে মনোনয়নের দাবি তুলেন।

টেকনাফ পৌর শহরের আলো শপিং কমপ্লেক্সে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন যুবদল নেতা ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান। দোয়া মাহফিল শেষে পৌর এলাকায় পরিচালিত হচ্ছে গণসংযোগ এবং লিফলেট বিতরণ।

ওই সময় নেতা-কর্মীরা দীর্ঘ সময়ের মামলা-হামলায় নির্যাতিত উল্লেখ করে আবদুল্লাহকে মনোনয়ন প্রদানের দাবি জানানো হয়। শ্লোগান দেওয়া হয় আবদুল্লাহ ভাই, আবদুল্লাহ ভাই বলে।

এসময় কক্সবাজার জেলা বিএনপির সদস্য সোলতান আহমদ বি.এ জানান, টেকনাফে আওয়ামীলীগ সরকারের ধারাবাহিক নির্যাতনের শিকার জননেতা আবদুল্লাহ। এখানে তার সমর্থন আকাশসম। ধানের শীষ প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাকে মনোনয়ন দেওয়া জরুরি।

কর্মসূচিতে বিএনপি, শ্রমিকদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে, একই দাবিতে উখিয়া ও টেকনাফে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাফনের কাপড় পরিধান করে মশাল মিছিল, কলাগাছ রোপন, প্রতিবাদ সভা সহ নানা কর্মসূচিতে আবদুল্লাহ’র মনোনয়নের দাবি জানান তারা।

উল্লেখ্য, এই আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে ইতোমধ্যে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫