মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

উখিয়ায় ৬ কেজি গাঁজাসহ টেকনাফের আপন দুই ভাই আটক

শেখ রাসেল
আপডেট বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

‎টেকনাফগামী প্রাইভেটকার থেকে ৬ কেজি গাঁজাসহ আপন দুই ভাইকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলো- টেকনাফের বৌদ্ধ ঘোনার মৃত ফকির আহমদের ছেলে নূর মোহাম্মদ (৩৩) ও মো. আব্দুল মান্নান (১৯)।

‎আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোর সাড়ে ৫টায় উখিয়ার ইমামের ডেইল চেকপোস্টে টেকনাফগামী একটি প্রাইভেটকার থেকে এসব মাদকদ্রব্য সহ তাদের আটক করা হয়।

সূত্রে জানা যায়, মেরিন ড্রাইভস্থ উখিয়ার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকারকে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় মো. আব্দুল মান্নান এর লুঙ্গীর নীচে রানের চিপায় কমলা রঙ্গের শপিং ব্যাগে প্লাস্টিকে মোড়ানো খাকী ট্যাপ দ্বারা প্যাচানো ৩ কেজি এবং নূর মোহাম্মদ এর নিকট ১টি কালো রঙ্গের স্কুল ব্যাগের ভিতর প্লাস্টিকে মোড়ানো খাকী ট্যাপ দ্বারা প্যাচানো ৩ কেজি গাঁজাসহ মোট ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎ধৃত আসামীদের বরাতে ৬৪ বিজিবি অধিনায়ক বলেন, জব্দকৃত গাঁজা কুমিল্লা থেকে ক্রয় করে টেকনাফ বেশী দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

‎উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন আরও জানান, এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করে আসামীসহ উদ্ধারকৃত গাঁজা উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫