মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

উখিয়ায় হামলায় আহত নারীর মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেট মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁ পশ্চিম বড়বিল এলাকায় বসতবাড়িতে হামলার ঘটনায় গোল মেহের নামের এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত ৬ আগস্ট দুপুরে সংঘটিত ওই হামলায় দুর্বৃত্তরা গোল মেহেরসহ দুজনকে কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রবিবার (১৭ আগষ্ট) মারা যান গোল মেহের।
এ ঘটনায় নিহতের ভাই জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকার মীর জাফর (৪৮) বাদী হয়ে গতকাল ১৭ আগস্ট উখিয়া থানায় মামলা (নং-৩৯) দায়ের করেন। মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মীর জাফর বলেন, আমার বোনের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক প্রবেশ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হয়ে আমার বোন মারা গেছে। আমি উখিয়া থানা পুলিশের কাছে দাবি জানাই যারা এ হামলা চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন দে বলেন, আসামি গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫