মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

উখিয়ায় পারিবারিক কলহের জের, স্বামীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
আপডেট শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

কক্সবাজারের উখিয়া উপজেলার সোনারপাড়ায় পারিবারিক কলহের জেরে আব্দুল শুক্কুর (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
গত বুধবার সকাল ৯টার দিকে রেজুখাল সংলগ্ন সোনারপাড়া ঘাটঘর এলাকায় নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আব্দুল শুক্কুর ওই এলাকার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে ময়মনসিংহ জেলার এক তরুণীকে তিনি বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে উখিয়ার নিজ বাড়িতে ফিরে আসেন শুক্কুর। শুরুতে দাম্পত্য জীবন স্বাভাবিক থাকলেও পরে পারিবারিক নানা বিষয়ে কলহ শুরু হয়।
সম্প্রতি একাধিকবার কথা কাটাকাটির জেরে স্ত্রী বাবার বাড়িতে ফিরে যান। এরপর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন শুক্কুর। অবশেষে বুধবার সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে নিজ কক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫