মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

ইউনুস মেম্বার হত্যার ঘটনায় মামলা দায়ের; এজাহার নামীয় ৮, অজ্ঞাত ৭/৮

নিজস্ব প্রতিবেদক
আপডেট শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৯:০৬ পূর্বাহ্ন

অবশেষে আলোচিত ইউনুস সিকদার হত্যার ঘটনায় ৭৯৯/২৫ জি. আর মূলে মামলা দায়ের করেছেন পরিবার। এতে বাংলাদেশ ৩৬৫/
৩৮৫/৩০২/২০১/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইউনুস সিকদারের স্ত্রী কোহিনুর আক্তার বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন।

এতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফের সাধারণ সম্পাদক ও হ্নীলা রঙ্গীখালির ছৈয়দুর রহমান ওরফে ছদুরান মেম্বারের ছেলে মো. আলম ওরফে শফিয়াকে প্রধান আসামি উল্লেখপূর্বক এজাহার নামীয় ৮ জন এবং আরও ৭/৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর মামলাটি নথিভূক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে গেল মঙ্গলবার রাতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মো. আলম ওরফে শফিয়ার বাড়িতে দাওয়াতে গিয়ে নির্মমভাবে খুনের শিকার হয় ইউনুস সিকদার মেম্বার। বুধবার সকাল সাড়ে ৮টায় হ্নীলা ইউপির রঙ্গিখালী রাস্তা সংলগ্ন ব্রিজের নীচে পানিতে অর্ধ-ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। পরে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। আজ বৃহস্পতিবার স্মরণকালের সর্বাধিক মানুষের অংশগ্রহণে শেষ বিদায় জানানো হয় ইউনুস সিকদার মেম্বারকে। এরপর টেকনাফ পৌরসভার কুলাল পাড়া গোরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫