মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

আশ্রয়শিবিরের ইফতারে পদদলিত হয়ে এক রোহিঙ্গার মৃত্যু, আহত ২

রূপান্তর ডেস্ক
আপডেট শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
Oplus_16908288

কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে লাখো রোহিঙ্গার ইফতার অনুষ্ঠানে অংশ নিতে এসে পদদলিত হয়ে একজন রোহিঙ্গার মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত রোহিঙ্গার নাম নেয়ামত উল্লাহ (৫০)। তিনি মধুরছড়া আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪) সি ব্লকের রোহিঙ্গা।

আজ শুক্রবার বেলা তিনটার দিকে কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-৪ বর্ধিত) এলাকার হ্যালিপ্যাড এলাকায় ইফতার অনুষ্ঠান এলাকায় পদদলিত হয়ে এ ঘটনা ঘটে। লাখো রোহিঙ্গার ইফতারে অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আশ্রয়শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সিরাজ আমীন বলেন, দুপুরের দিকে প্রচণ্ড গরম পড়ছিল। নেয়ামত উল্লাহ অনেক দূর হেঁটে এসে ইফতারে অংশ নিতে পাহাড়ের ঢালুতে উঠছিলেন। এ সময় তিনি পদদলিত হন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় একটি এনজিওর পরিচালনাধীন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তা ছাড়া পদদলিত হয়ে আরও দুজন রোহিঙ্গা আহত হয়েছেন। তাঁরা হলেন ক্যাম্প-৪ আশ্রয়শিবিরের ই-৫ ব্লকের রোহিঙ্গা আসাদ উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৬) ও একই ক্যাম্পের বশির আহমেদের ছেলে কলিম উল্লাহ (৬২)। তাঁদের কক্সবাজার সদর হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহেদুল হাসান বলেন, প্রচণ্ড গরমের মধ্যে আহত ব্যক্তিরা হুড়োহুড়িতে পড়ে গিয়েছিলেন। তাঁদের ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুজন শঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫