মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

আইস ও ইয়াবা সহ সাবরাং-য়ের ইউনুস গ্রেফতার

রূপান্তর ডেস্ক
আপডেট মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

টেকনাফে আইস ও ইয়াবা সহ মো. ইউনুস (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিজিবি সদস্যরা। গ্রেফতারকৃত ইউনুস উপজেলার সাবরাং ইউপির রুহুল্যার ডেবার বশির আহমদের পুত্র।

 

৩০ এপ্রিল (মঙ্গলবার) সকাল সোয়া ৯টার দিকে মেরিন ড্রাইভস্থ শীলখালী চেকপোস্টে তল্লাশি করে এসব আইস ও ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

 

জানা গেছে, মঙ্গলবার সকালে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারকে শীলখালী চেকপোস্টে তল্লাশির জন্য থামানোর সংকেত দেয় দায়িত্বরত বিজিবি সদস্যরা। এসময় চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে চালকের স্বীকারোক্তিতে চালকের বাম পাশের সীট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৬০ গ্রাম আইস ও ৬ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

 

এবিষয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিকে উদ্ধারকৃত আইস ও ইয়াবা এবং জব্দকৃত প্রাইভেটকারসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫