মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

আইস ও ইয়াবাসহ ৬ পাচারকারী আটক

রূপান্তর ডেস্ক
আপডেট বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ১২:৩০ অপরাহ্ন

টেকনাফে আইস, ইয়াবা ও গাঁজাসহ ৬ পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নাফনদীর সীমান্ত থেকে এসব পাচারকারীদের আটক করা হয়।

আটক পাচারকারীরা হলো- টেকনাফ সদর ইউপির মিঠাপানির ছড়ার যথাক্রমে নুর হাবিবের ছেলে মো. ফয়সাল (২০), আব্দুর রহিমের ছেলে মো. আরমান (২০), আব্দুল মোনাফের ছেলে বোখার উদ্দিন (৩০), জহির আহমদের ছেলে মো. শফিক উদ্দিন (২০), লেঙ্গুর বিল এলাকার ওয়াজ করনীর ছেলে জসিম উদ্দিন (২১) এবং উখিয়ার কুতুপালং এলাকার আব্দুস সাত্তার এর ছেলে মো. কামাল হোসেন।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সকালে গোয়েন্দা তথ্যের পর্যালোচনা ও বিশ্লেষণ সাপেক্ষে বিআরএম-৩ থেকে আনুমানিক ০৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান ইঞ্জিন চালিত সাম্পান নৌকার সাহায্যে বাংলাদেশে আসার গতিবিধি সনাক্ত করা হয়। নৌকাটি শূন্য লাইন অতিক্রম করে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে জলযান ফ্যান্টমের সাহায্যে গভীর সাগরে বিশেষ অভিযান পরিচালনা করে। পরে নৌকাটি ধাওয়া করে মাদক পাচারকারী দলটিকে আটক করতে সক্ষম হয়। ওই সময় নৌকাটি তল্লাশী করে নৌকার ভিতর থেকে ৬ পাচারকারীসহ ২.১৩০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা এবং স্বল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। অবৈধভাবে মাদকদ্রব্য বহণের দায়ে নৌকাটি জব্দ করা হয়।

আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদের বরাতে তিনি আরও বলেন, টাকার বিনিময়ে মাদকদ্রব্য এবং বাংলাদেশি পণ্যসামগ্রী চোরাচালান ও মাদক পাচারের সাথে যুক্ত রয়েছে।
আটককৃতদের জব্দকৃত মাদকদ্রব্য, নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫