মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
Logo মহান বিজয় দিবস আজ Logo টেকনাফে পুকুরে গোসল করতে নেমে কিশোরের মর্মান্তিক মৃত্যু Logo টেকনাফে মাটির গর্তে পুঁতে রাখা যুবকের লাশ উদ্ধার Logo বিডিএস পাশ করলেন টেকনাফের দেলোয়ার Logo অবৈধভাবে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টসহ চোরাকারবারি আটক ২২ Logo টেকনাফের হ্নীলায় ডাম্পারের ধাক্কায় ডোবায় সিএনজি, সিএনজির দুই যাত্রী নিহত Logo হ্নীলায় আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন Logo টেকনাফে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘর থেকে দেশি-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার Logo কাঁদা মাটির নীচে লুকানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ গ্রেফতার

রূপান্তর ডেস্ক
আপডেট বুধবার, ১ মে, ২০২৪, ২:৪৯ অপরাহ্ন

টেকনাফের আলোচিত ডা. জহির উদ্দিন আরমান ও দশ কৃষক অপহরণ মামলার আসামী সিরাজকে অস্ত্র-গুলি সহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সিরাজ উপজেলার বাহারছড়া ইউপির শীলখালী এলাকার মৃত ফরিদের পুত্র।

 

বুধবার (১ মে) রাত দেড়টায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা দুর্ধর্ষ ডাকাত সিরাজকে গ্রেফতার করে।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত সিরাজকে গ্রেফতার করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। পরবর্তীতে গ্রেফতারকৃত সিরাজের স্বীকারোক্তিতে তার বাড়িতে অভিযানে যায়। এসময় সিরাজের নির্দেশনামতে চালের পাত্রের ভিতর অভিনব কায়েদায় লুকিয়ে রাখা একটি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে অন্য কক্ষ থেকে ০২টি দেশীয় তৈরী রাম দা এবং ০২ টি দেশীয় তৈরী ধারালো কিরিচ উদ্ধার করতে সক্ষম হয়।

 

গ্রেফতারকৃত আসামীর বরাতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, সিরাজ অপহরণ চক্রের একজন সক্রিয় সদস্য। টেকনাফের বাহারছড়ার আলোচিত ডা. জহির উদ্দিন আরমান এবং দশ কৃষক অপহরণে সরাসরি সম্পৃক্ত ছিলেন তিনি!। পাশাপাশি মুক্তিপণ আদায়ের জন্য ভিকটিমদের অমানুষিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেন।

 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো সংবাদ পড়ুন...
  • নামাজের সময়সূচি
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • সূর্যোদয় :- ৫:১০ সূর্যাস্ত :- ৬:৪৯
    নাম সময়
    ফজর ৪:১৫
    যোহর ১২:১০
    আছর ৪:৫০
    মাগরিব ৬:৪৫
    এশা ৮:১৫